Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Loreto College two E-Journal: লরেটো কলেজে প্রকাশিত হল দুটি ই-জার্নাল

Loreto College two E-Journal
Loreto College two E-Journal

 

কলকাতা, ৩০ মে : লরেটো কলেজ আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষকাদের জন্যে দুটি মাল্টি ডিসিপ্লিনারির প্রথম সংস্করণ এবং পিয়ার রিভিউ করা ই-জার্নাল প্রকাশ হলো সম্প্রতি। এরমধ্যে বিএড বিভাগের প্রকাশিত 'পেরিটিয়া', যার মূল লক্ষ্য শিক্ষকের শিক্ষা সম্বন্ধীয় অন্বেষণ এবং অনুসন্ধান এই জার্নালে প্রকাশ করা, যেখানে লরেটো কলেজ জার্নাল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভিন্ন ধরনের গবেষণা বিষয়ক একটি প্ল্যাটফর্ম তৈরি করে সমাজবিজ্ঞান এবং মানববিদ্যার ওপর। যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কিংবা শিক্ষক-শিক্ষিকা এই জার্নালগুলিতে তাদের গবেষণাপত্র প্রকাশ করতে পারে। এই ই-জার্নালগুলি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ড: ফেলিক্স রাজ উদ্বোধন করেন। তিনি ভারতের নতুন শিক্ষা মডেলে এই দুই ই-জার্নালের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্বন্ধে বক্তব্য রাখেন এবং উচ্চশিক্ষায় কলেজের অর্জিত নতুন মাইলফলকের প্রশংসা করেন।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন লরেটো প্রোভিন্সিয়ালেট এবং লরেটো এডুকেশন বোর্ডের প্রতিনিধিরা, উভয় খণ্ডের অবদানকারীরা এবং তাঁদের পর্যালোচকরা, কলেজের পড়ুয়া ও শিক্ষকবৃন্দ, অন্যান্য কলেজের শিক্ষকবৃন্দ, পাশাপাশি এলসিজেএইচএসএস-এর সম্পাদক ড. কৃষ্ণকলি হাজরা এবং পেরিশিয়া-র সম্পাদক ড. কৌশ্তুব ব্যানার্জি ও সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ। কলেজের টিচার-ইন-চার্জ সিস্টার ড. এ. নির্মলা এই সাফল্যে যাঁরা অবদান রেখেছেন তাঁদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিবাদন জানান। গবেষণা ও উন্নয়ন সেলের আহ্বায়ক ড. দিনাজ আর. জিজিবয়ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যাখ্যা করেন যে, এই দুটি সাময়িকী কীভাবে উচ্চমানের গবেষণাকে সমর্থন ও স্থায়ীভাবে সংরক্ষণ করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে, যা ভবিষ্যতে সফল প্রকাশনায় পরিণত হয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. শুভশ্রী বসু এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শ্রীপর্ণা দাসগুপ্তর আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে।

You might also like!