Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Pak Militant: বিস্ফোরক-সহ ধৃত পাক জঙ্গির যাবজ্জীবন জেলের সাজা বহাল

The Calcutta High Court
The Calcutta High Court

 

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : প্রায় দেড় দশক আগে কলকাতায় ধৃত পাক জঙ্গির যাবজ্জীবন জেলের সাজা বহাল রাখল কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ শাহবাজ ইসমাইল নামের ওই পাক জঙ্গির যাবজ্জীবন কারাবাসের সাজা বহাল রেখেছে।

পুলিশি তদন্তে নেমে জানা যায় , শাহবাজ পাক অধিকৃত কাশ্মীরের মুজ্জাফরাবাদে হরকত-উল-মুজাহিদিন গোষ্ঠীর একটি প্রশিক্ষণ শিবিরে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল ২০০৭-এ। তাঁকে প্রশিক্ষণ দেয় হরকত-উল-মুজাহিদিনের জঙ্গিরা। একে-৪৭ রাইফেল, পিস্তল, রকেট লঞ্চার, হ্যান্ড গ্রেনেডের পাশাপাশি আরডিএক্স, টিএনটি জাতীয় বিস্ফোরক ব্যবহারেও দক্ষ সে।

তার কাছ থেকে জাল ড্রাইভিং লাইসেন্স, জাল ভোটার কার্ড, বাংলাদেশের সিম কার্ড-সহ একটি মোবাইল ফোন, বিস্ফোরক (অ্যামোনিয়াম নাইট্রেট এবং পেট্রোলিয়াম হাইকার্বোনেটের সংমিশ্রণ), নাম ও ফোন নম্বর লেখা একটি পকেট ডায়েরি এবং আইইডি (বিস্ফোরক) তৈরির নথি বাজেয়াপ্ত করা হয়। শাহবাজের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, জালিয়াতি-সহ একাধিক ধারায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ মামলা রুজু করেছিল।

প্রসঙ্গত, ২০০৯-এর ১৯ মার্চ গভীর রাতে কলকাতা পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে শাহবাজ নামে ২৭ বছরের পাক জঙ্গিকে গ্রেফতার করেছিল। তদন্তে জানা যায় শাহবাজ প্রশিক্ষিত জঙ্গি। আল বদর জঙ্গি গোষ্ঠীর সদস্য। ফেয়ারলি প্লেস থেকে শ্রীনগর যাওয়ার টিকিট কাটার সময় গোয়েন্দারা তাকে ধরেন। মুর্শিদাবাদের বাসিন্দা মহম্মদ জামাল নাম পরিচয় নিয়ে কলকাতায় ঘুরছিল শাহবাজ। ২০২১ সালের মার্চে নিম্ন আদালতে যাবজ্জীবন জেলের সাজা হয়েছিল শাহবাজের। সেই রায় বহাল রইল হাই কোর্টেও।


You might also like!