Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

DA Case: ডিএ মামলায় রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে আইনি নোটিস

DA Case Supreme Court
DA Case Supreme Court

 

কলকাতা, ২৭ জুন : মহার্ঘভাতার (ডিএ) মামলায় রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে আইনি নোটিস পাঠাল সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। সুপ্রিম কোর্টের নির্দেশ এখন কার্যকর না হওয়ায় এই আইনি নোটিস। সংগঠনের দাবি, অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতে হবে। শুক্রবারই শেষ সুপ্রিম কোর্টের ডিএ-র সময়সীমা। ২৭ জুনের মধ্যে রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া -র ২৫ শতাংশ দিয়ে দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও পর্যন্ত দেওয়া নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার। যার ফলে দ্বন্দ্বে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। এই পরিস্থিতিতে, বকেয়া না পেলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। প্রস্তুতি নিচ্ছেন আইনি পথে লড়াইয়েরও। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া রয়েছে, তার ২৫ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। ১৬ মে মামলায় এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সময়সীমাও বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত।

You might also like!