Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

11 months ago

Calcutta High Court: বিধানসভায় শুভেন্দুর কেন্দ্রীয় নিরাপত্তা প্রার্থনা, কারণ জানতে চান বিচারপতি

Justice Amrita Sinha
Justice Amrita Sinha

 

কলকাতা, ১১ জুন : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার ভেতর কেন কেন্দ্রীয় নিরাপত্তা চাইছেন, সেটা জানতে চাইল হাইকোর্ট। আগামী শুনানিতে শুভেন্দুবাবুকে জানাতে হবে। চার বছর ধরে বিধানসভা চত্বরে নিরাপত্তা ছাড়াই ঘোরেন শুভেন্দুবাবু। বাইরে থাকেন তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা। এবার বিধানসভা চত্বরে তাঁদের প্রবেশের অনুমতি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি বিধায়ক। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করা হয়েছে। বুধবার উচ্চ আদালতে শুভেন্দুবাবুর মামলার শুনানি ছিল। সেখানে বেশ কিছু প্রশ্ন করেন বিচারপতি। তিনি জানতে চান, বিধানসভা চত্বরে কেন নিরাপত্তা দরকার? বিধানসভা চত্বরে কি মামলাকারীর ওপর কোনও প্রকার হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে?

উল্লেখ্য, ২০২০ সালে দলবদলের আগে তৃণমূলের ওজনদার নেতাদের মধ্যে একজন ছিলেন শুভেন্দুবাবু। তবে একুশের নির্বাচনের আগে পাল্টে যায় সমীকরণ। বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে রাজ্য। বর্তমানে কেন্দ্রীয় নিরাপত্তা পান তিনি। এবার তিনিই আধাসেনা নিয়ে বিধানসভায় ঢোকার অনুমতি চেয়েছেন।

You might also like!