Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Trinamool party office: নিউটাউনে সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ বিচারপতির

Judge orders demolition of Trinamool party office on government land in Newtown
Judge orders demolition of Trinamool party office on government land in Newtown

 

কলকাতা, ১০ মে : হিডকোর জমি দখল করে দলীয় কার্যালয় করার অভিযোগ ওঠে। বিষয়টি গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

শুক্রবার মামলার শুনানিতে তিনটি পার্টি অফিস ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি পার্টি অফিস তাঁদের জমিতেই গড়ে উঠেছে বলে এদিন রিপোর্ট দিয়ে জানায় হিডকো। এরপরেই দলই কার্যালয়গুলো ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি।

আদালত সূত্রে খবর, শুধু একটি পার্টি অফিস নয়, হিডকো জমিতে এমন ৩৫ টি আরও রাজনৈতিক কার্যালয় বানানো হয়েছে। আদালতে এমনটাই দাবি করেছেন মামলাকারী। বিচারপতি এদিন বলেন, ‘হিডকো কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? দখল হয়ে যাচ্ছে ফুটপাত! নির্মাণ করা হচ্ছে অবৈধ ভাবে! আপনাদের কি কোন নির্দিষ্ট আইন নেই?’ বেআইনিভাবে গজিয়ে ওঠা পার্টি অফিসগুলিকে এরপর ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি।


You might also like!