Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast: সপ্তাহজুড়ে বৃষ্টি নিম্নচাপের কারণে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা কতটা প্রবল?

Weather Forcast
Weather Forcast

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে সমুদ্রে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যার জেরে বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ষা এই রাজ্যে প্রবেশের আগেই ঝমঝমিয়ে বৃষ্টির দেখা পাবে এই রাজ্যের মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডঃ সোমনাথ দত্ত জানিয়েছেন, “কেরলে সময়ের আগেই বর্ষার প্রবেশ করতে চলেছে। দুদিন আগেই বর্ষা সেখানে প্রবেশ করছে। 27, 28, 29 মে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে 29 মে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

ঝড়-বৃষ্টির হাত ধরে চলতি মে মাসে তীব্র খরতাপের সেভাবে দেখা মেলেনি। গতবছর এই সময় সর্বোচ্চ তাপমাত্রা গত অর্ধশতকের নজির ভেঙে ফেলেছিল।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী তিনদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতা-সহ সব জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলেই অনুমান করা হচ্ছে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার, বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার পর্যন্ত। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এর সঙ্গেই 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রবিবার ও সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে বুধবার থেকে। সেখানেও ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত।

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ এবং সর্বনিম্ন 66 শতাংশ । বৃষ্টিপাত হয়েছে 6.6 মিলিমিটার । এর ফলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে গিয়েছে বেশ কিছুটা । সোমবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস আর 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের৷

You might also like!