Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Mamata Banerjee TMC: তারামণ্ডলের সামনে ২১ জুলাই সমাবেশে হাইকোর্টের অনুমতি, তবে মানতে হবে একাধিক শর্ত

Calcutta High Court
Calcutta High Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ২১ জুলাইয়ের সমাবেশের জন্য শেষ পর্যন্ত বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে অনুমতি পেল কালীঘাট তৃণমূল। তবে কলকাতা হাইকোর্ট এই অনুমতি দিয়েছে একাধিক শর্তসাপেক্ষে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী, সমাবেশে সর্বোচ্চ ২,৫০০ জন উপস্থিত থাকতে পারবেন। সভা আয়োজন করতে হবে দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে। পাশাপাশি, পুরো রাস্তা দখল করে কর্মসূচি করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত। এই শর্তগুলি মেনেই সমাবেশ আয়োজন করতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। 

২১ জুলাই নিয়ে কালীঘাটপন্থী তৃণমূলের দায়ের করা মামলার শুনানি হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। ধর্মতলায় সভা করা যাবে না জানিয়ে রাজ্যের কাছে বিকল্প জায়গা জানতে চায় আদালত। আদি তৃণমূলও বিকল্প জায়গার প্রস্তাব দেয়। তার মধ্যে তারামণ্ডলও ছিল।   তারপরই বিচারপতি তারামণ্ডলের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছেন। তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত। বিচারপতির নির্দেশ, একধারে মিটিং হবে। অন্য ধারে গাড়ি চলাচল করবে। দুপুর ১২টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত মিটিং করা যাবে।  ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে হবে। আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় তা দেখবে পুলিশ। ১৮ জুলাই ৪টের মধ্যে আয়োজকদের নাম ও মোবাইল নম্বর জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে জানাতে হবে বলে জানিয়েছে আদালত। 

ধর্মতলায় সভা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চায় কালীঘাট তৃণমূল। তারপর মামলা করে কলকাতা হাই কোর্টে। তাদের দাবি ছিল, পুলিশের তরফে কোনও জবাব না মেলায় তারা মামলা করেছে। ঘটনাচক্রে, তারপরই পুলিশ মমতাপন্থী তৃণমূলকে জানিয়ে দেয়, তারা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না। লালবাজারে তা নিয়ে আলোচনা হয়  কালীঘাটপন্থীদের। সেখানে তাঁদের হাজরা মোড়ে সমাবেশের কথা বলা হয়।  মমতাপন্থীরা তা মানেননি। এ দিকে আজ, বুধবার মামলাটি ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। আদালতও জানিয়ে দেয় ধর্মতলায় সভা করা যাবে না। তারপরই এই বিষয়ে রাজ্যের অবস্থান জানতে চায় আদালত। রাজ্যের জবাব জানার পরই, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভার অনুমতি দিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য, ২১ জুলাই শহিদ মিনারে কংগ্রেস কর্মসূচি করবে। ঋতব্রত তৃণমূল গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি পেয়েছে। এবার মমতাকে অনুমতি দেওয়া হল বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। আদালতের এই সিদ্ধান্তে বহু বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবস পালনের স্থান বদল হল। 


You might also like!