Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Smart Meter: বিক্ষোভের জেরে স্মার্ট মিটার লাগানো বন্ধ করল বিদ্যুৎ দফতর, কটাক্ষ সুজনের

Sujan Chakraborty
Sujan Chakraborty

 

কলকাতা, ১০ জুন : কয়েক সপ্তাহ ধরেই একাধিক জেলায় স্মার্ট মিটার নিয়ে দফায় দফায় ক্ষোভ বিক্ষোভ চলছে। পথ অবরোধ থেকে বিরোধীদের স্মারকলিপিও বাদ যায়নি। এই অবস্থায় আপাতত স্মার্ট মিটার লাগানো বন্ধ করল রাজ্যের বিদ্যুৎ দফতর। একটি বিজ্ঞপ্তি দিয়ে সোমবার বিদ্যেৎ দফতরের তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং টেলিকমিউনিকেশন টাওয়ারে সফলভাবে স্মার্ট মিটার বসানোর পরেও গৃহস্থ বাড়িতে এই মিটার নিয়ে ‘কিছু অভিযোগ আসায়’ আপাতত মিটার লাগানো বন্ধ রাখা হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, এই মিটার লাগানোর পরে থেকেই অতিরিক্ত খরচ হচ্ছে। সেই কারণেই স্মার্ট মিটার লাগানো বন্ধ করা হলো বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। মঙ্গলবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী এক্সবার্তায় লিখেছেন, “স্মার্ট মিটার লাগানো আপাতত বন্ধ রাখতে বাধ্য হয়েছে সরকার।প্রথম থেকেই এ বিষয়ে তীব্র বিরোধিতা করে এসেছে বামেরা। জনমত গড়ে তুলেছে। দলমত নির্বিশেষে একজোট হয়েই রুখে দাড়াতে হবে। কর্পোরেট না, বরং রক্ষা করতে হবে মানুষের অধিকার। ধ্বংস করতে হবে কেন্দ্র-রাজ্য-কর্পোরেটের অশুভ আঁতাত।”


You might also like!