Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Weather Forcast: প্রবল বৃষ্টিতে বেসামাল উত্তরবঙ্গ, বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধিতে বাড়ছে চিন্তা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৮ জুলাই:  প্রবল বৃষ্টিতে রীতিমতো বেসামাল উত্তরবঙ্গ, অবিরাম বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বাড়ছে তিস্তা-সহ বিভিন্ন নদীর জলস্তর। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানালো, উত্তরবঙ্গে বৃষ্টি আপাতত চলবে। ৯ জুলাই পর্যন্ত দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির জন্য হাপিত্যেশ করছে দক্ষিণবঙ্গ, অথচ ভারী বৃষ্টির দেখা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিই হচ্ছে। বর্ষা প্রবেশ করার পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হচ্ছে। এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি।

You might also like!