Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Country

1 year ago

Fire in Bongaigaon:| বঙাইগাঁওয়ে অগ্নিকাণ্ড, ভস্ম তিনটি বসতবাড়ি, সুরক্ষিত বাজার

Fire
Fire

 

বঙাইগাঁও (অসম), ২৬ ডিসেম্বর  : বঙাইগাঁওয়ে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি ভস্ম হয়ে গেছে। ঘটনা গতকাল বুধবার মধ্যরাতে বঙাইগাঁও জেলার অন্তর্গত বালারপেট তিনিয়ালি বাজার এলাকায় সংঘটিত হয়েছে।

জানা গেছে, আগুনে করালগ্ৰাসে সামেদ আলি, সুলেমান আলি এবং রফিকুল ইসলামের তিনটি বাড়ি এবং একটি টেম্পো গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আগুনের লেলিহান শিখা তাদের প্রায় সব আসবাব ও বহু জরুরি নথিপত্র ইত্যাদি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ৩০ লক্ষ টাকা হবে, জানান ক্ষতিগ্রস্তরা।

ঘটনার সঙ্গে সঙ্গে ইঞ্জিন নিয়ে ছুটে যায় অগ্নিনির্বাপক বাহিনী। বাহিনীর অক্লান্ত চেষ্টায় প্রায় সাড়ে তিনঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ইত্যবসরে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে স্থানীয় বাসিন্দা এবং অগ্নিনির্বাপক বাহিনীর দৌলতে আগুনের গ্রাস থেকে সংলগ্ন বাজার এবং গোটা জনপদ রক্ষা পেয়েছে।

এদিকে খবর পেয়ে অকুস্থলে বরঘোলা ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা ছুটে গিয়েছিলেন। প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশ আধিকারিকের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

You might also like!