Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

4 months ago

Smart Home Tips: ফেলে দেবেন না ক্ষয়প্রাপ্ত সাবান! সামান্য বুদ্ধিতেই মিলতে পারে একাধিক কার্যকরী ব্যবহার

Soap Recycling Household Hacks
Soap Recycling Household Hacks

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রতিদিনের ব্যবহারের ফলে সাবান ধীরে ধীরে ছোট হয়ে আসে। শেষ পর্যন্ত এমন অবস্থায় পৌঁছয় যে সেটি ব্যবহার করা প্রায় অসম্ভব মনে হয়। অনেকেই তখন বিন্দুমাত্র ভাবনা না করেই সেই ছোট টুকরো সাবান ডাস্টবিনে ফেলে দেন। কিন্তু জানেন কি, এই ছোট সাবানের টুকরোগুলোই ঘরের নানা কাজে দারুণভাবে ব্যবহার করা যেতে পারে? গৃহস্থালির নানা কাজে এই অব্যবহৃত সাবানের টুকরো বেশ কার্যকর। যেমন—

* আলমারির ভ্যাপসা গন্ধ নিয়ে অনেকেই নাজেহাল হন। বিশেষ করে বর্ষাকালে জামাকাপড়ে একটা স্যাঁতসেঁতে ভাব আসে। দামি পারফিউম না ছিটিয়ে ছোট সাবানের টুকরোগুলো ভালো করে শুকিয়ে নিন। তারপর পাতলা সুতির কাপড়ে বা জালিদার পোটলায় ভরে আলমারির ড্রয়ার বা জামাকাপড়ের খাঁজে রেখে দিন। আলমারি খুললেই নাকে আসবে মনোরম সুবাস। একইভাবে জুতোর দুর্গন্ধ কাটাতেও এটি অব্যর্থ। সারাদিন জুতো পরে থাকলে ঘামের গন্ধে টেকা দায়। রাতে জুতোর ভেতর এক টুকরো শুকনো সাবান রেখে দিন। এটি বাড়তি আর্দ্রতা শুষে নেবে এবং পরের দিন সকালে আপনার জুতো থাকবে একদম ফ্রেশ।

* বাথরুমে অনেক সময় গন্ধ থেকে যায়। বাজারচলতি এয়ার ফ্রেশনারের বদলে সাবানের কুচি নিন। একটি পাত্রে রেখে বাথরুমের এক কোণে রেখে দিন। বাতাসের সংস্পর্শে এসে এটি প্রাকৃতিক সুগন্ধ ছড়াবে। অনেকে আবার বাড়িতে সেলাইয়ের কাজ করেন। কাপড়ে দাগ কাটার জন্য দর্জির চকের বদলে শুকনো সাবান ব্যবহার করে দেখুন। এতে দাগ যেমন স্পষ্ট হয়, তেমনই কাচার সময় খুব সহজে উঠে যায়। এর জন্য আলাদা করে চক কেনার প্রয়োজন পড়বে না।

* ফেলে দেওয়া সাবান দিয়ে আপনি চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন উন্নত মানের লিকুইড সোপ। সাবানের টুকরোগুলো প্রথমে কুচি করে কেটে নিয়ে সামান্য গরম জলে গুলে নিন। মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে একটি বোতলে ভরে রাখুন। চমৎকার হ্যান্ডওয়াশ তৈরি হয়ে যাবে মুহূর্তেই। এ ছাড়া জ্যাম হয়ে যাওয়া চেইন বা ড্রয়ারের খাঁজে সাবান ঘষে দিলে তা আগের মতো মসৃণ হয়ে যায়। 

দৈনন্দিন জীবনের ছোটখাটো জিনিসকেও একটু বুদ্ধি খাটিয়ে কাজে লাগানো গেলে যেমন অপচয় কমে, তেমনই সাশ্রয় হয় টাকাও। তাই ছোট হয়ে যাওয়া সাবান আর অবহেলায় ফেলে না দিয়ে ব্যবহার করতে পারেন নানাভাবে। এতে ঘর থাকবে যেমন পরিষ্কার, তেমনই বাড়বে সাশ্রয়ের মাত্রা।  


You might also like!