Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Benefits Of Amlaki:মানবদেহে হৃদযন্ত্র ভালো রাখতে আমলকির রস গুরুত্বপূর্ণ, কী কী উপকারে ব্যবহৃত হয় এই আমলকির রস, জেনে নিন!

Amlaki
Amlaki

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আমলকির মধ্যে রয়েছে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন সি। আমলকি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শীতকালীন মরশুমে আপলকি আপনাকে সুস্থ রাখতে অনবদ্য ভূমিকা পালন করে।

মানবদেহে হৃদযন্ত্রের ভূমিকা অনস্বীকার্য। হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ,কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে আমলকির রস জরুরি।  নিয়মিত আমলকি খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো। কাঁচা আমলকি খেতে গেলে অনেক সময়েই কষাটে স্বাদ লাগে। তাই যারা  কাঁচা আমলকি খেতে পারেননা তাঁরা আমলকির রস খেতে পারেন। একটু সুস্বাদু ভাবে আমলকির রস তৈরি করতে চাইলে মধু এবং পাতিলেবুর রস ব্যবহার করলেই হবে। এর সাথে মিশিয়ে নিতে পারেন সামান্য বিটনুন আর গোলমরিচের গুঁড়ো।   

শীতের দিনে  মানবদেহে আমলকির ভূমিকা-

১) প্রখর ঠাণ্ডায় অনেকেই  সর্দি-কাশির সমস্যায় ভগেন, এই সমস্যা কমাতে এটি দারুণ ভাবে কাজ করে। তাই শীতকালে প্রতিদিন কয়েক টুকরো কাঁচা আমলকি খাওয়া জরুরি।

২) আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই উপকরণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে। অতএব শীতের দিনে রোজ আমলকি খেলে আপনি সহজে অসুস্থ হবেন না। সংক্রমণের থেকে দূরে থাকবেন। সর্দি-কাশি, হাঁচির সমস্যাও দূরে থাকবে আপনার থেকে।

৩) আমলকি ত্বক ও চুলের জন্য বেশ উপকারি। এই ফল ত্বক এবং চুলের একাধিক সমস্যা দূর করে। আমলকির রস নতুন চুল গজাতে এবং চুলের সঠিক মাত্রায় বৃদ্ধিতে সাহায্য করে। এর পাশাপাশি শীতকালে চুলের অন্যতম সমস্যা হল খুশকি। আমলকির রস মাথার তালুতে লাগাতে পারলে খুশকির সমস্যাও কমবে।

৪) কোষ্ঠকাঠিন্য, বমিভাব, মাথাব্যথা দূর করতে সাহায্য করে।

৫) বহুমূত্র রোগে এটি উপকারী।

৬) দাঁতের জন্য আমলকি কার্যকরী।

৭) মারনরোগ ক্যান্সার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 

শীতের সময় ফলের মধ্যে আমলকি এবং আমলকির রস সুস্থ শরীরের জন্য আব্যশক। প্রত্যহ অভ্যাস করুন, ভালো থাকুন,সুস্থ থাকুন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…