Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Night protest anniversary:গভীর রাতে স্মরণ করা হল রাত দখলের এক বছর

night occupation commemoration,
night occupation commemoration,

 

কলকাতা, ১৫ আগস্ট : বৃহস্পতিবার গভীর রাতে পালিত হল রাত দখলের এক বছর। গত বছরের মতো এবারেও ফের ১৪ অগস্ট রাতে পথে নামল রাজ্যবাসী। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় বিচারের দাবিকে সামনে রেখেই হল স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্মরণ করা হল সেটি।

রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই আর জি করের নির্যাতিতার বিচারের দাবিতে রাত দখল কর্মসূচির সমাবেশ শুরু হয়। কলকাতায় একাধিক জায়গায় পালিত হয় এই কর্মসূচি। এতে অংশ নেন আন্দোলনকারী সাধারণ মানুষ।

কর্মসূচিতে অংশগ্রহণে কোথাও সিনিয়র-জুনিয়র চিকিৎসকদের দেখা যায়। কোথাও আবার বিনোদন জগতের শিল্পীরা অংশ নেন৷ ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচির মধ্যে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। সেই সঙ্গে, আরও একবার সোচ্চার হয়ে ওঠে বিচারের দাবি।

যাদবপুরে মশাল জ্বালিয়ে স্লোগান ওঠে বিচারের। এই রাত দখল কর্মসূচিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন তুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

You might also like!