Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

India-Australia fourth Test: ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট: কনস্টাসকে কোহলির ধাক্কা নিয়ে তোলপাড়

India-Australia Test (Symbolic picture)
India-Australia Test (Symbolic picture)

 

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর :  বৃহস্পতিবার এমসিজিতে টেস্টের প্রথম দিনে। ম্যাচের ১০ম ওভার শেষে সিরাজের শেষ বলে সিঙ্গেল নিয়ে হাতের গ্লাভস খুলতে খুলতে অন্য প্রান্তের সতীর্থ ব্যাটসম্যান উসমান খাজার দিকে এগিয়ে যাচ্ছিলেন স্যাম কনস্টাস। তখন উল্টো দিক থেকে বল হাতে এগিয়ে আসা বিরাট কোহলির সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কার পর উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোহলি ও কনস্টাসের। মাঠের আম্পায়ারেরা এসে পরিস্থিতি শান্ত করেন।

আইসিসির আচরণবিধিতে বলা আছে, ‘ক্রিকেটে যে কোনও ধরনের শারীরিক সংঘর্ষ নিষিদ্ধ। ইচ্ছাকৃতভাবে কিংবা না বুঝে, সেটা যেভাবেই হোক আম্পায়ার কিংবা অন্য খেলোয়াড়ের সঙ্গে হেঁটে বা দৌড়ের সময় মুখোমুখি হয়ে পথে বাধা তৈরি করলে তারা আইনটি ভঙ্গ করবে।’

ম্যাচ রেফারি পাইক্রফট মনে করেন, কোহলি লেভেল টু পর্যায়ের অপরাধ করেছেন। তার জন্য ৩ কিংবা ৪টি ডিমেরিট পয়েন্ট পেতে পারেন কোহলি। ৪ ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে কোহলির। সে ক্ষেত্রে সিডনির শেষ টেস্টে হয়তো খেলা হবে না কোহলির। ২০১৯ সালের পর থেকে কোহলি আইসিসির শাস্তি পাননি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…