Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Country

1 year ago

17 bangladeshi arrested: অবৈধভাবে অনুপ্রবেশ! মহারাষ্ট্ৰে গ্রেফতার ১৭ জন বাংলাদেশি নাগরিক

Handcuffs (Symbolic picture)
Handcuffs (Symbolic picture)

 

মুম্বই, ২৬ ডিসেম্বর : দেশ জুড়ে অনুপ্রবেশ বিরোধী অভিযান চলছে জোরকদমে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা এ বার একসঙ্গে ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল।

মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার থেকে মুম্বই, নভি মুম্বই, থানে এবং নাসিকের বিভিন্ন ঠিকানায় স্থানীয় থানাগুলির সহযোগিতায় অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ এবং তিন জন মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জাল আধার কার্ড এবং প্যান কার্ড মিলেছে বলেও পুলিশের দাবি।

মহারাষ্ট্রে ১৭ জন বাংলাদেশিকে গ্রেফতারের বিষয়ে বিজেপি নেতা কিরিট সোমাইয়া বলেছেন, "মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই৷ তিনি মহারাষ্ট্র পুলিশ এটিএস এবং জেলা প্রশাসনকে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এখানে অবৈধভাবে বসতি স্থাপন করেছে। আমার মনে হয়, আগামী দিনে এই পুরো র‌্যাকেট ফাঁস হবে।"


You might also like!