Breaking News
 
Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল? Goa night club fire: গোয়ার নৈশক্লাবে পার্টির মাঝেই ফাটল সিলিন্ডার, আগুনে পুড়ে মৃত অন্তত ২৫

 

kolkata

1 month ago

Weather forecast for Bengal:বুধবার শুষ্ক আবহাওয়া দুই বঙ্গে

Weather forecast for Bengal
Weather forecast for Bengal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত বুধবারের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে মায়ানমার-বাংলাদেশ উপকূল অভিমুখে এগোবে। এর প্রভাবে বুধবার উত্তাল থাকবে সমুদ্র। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে সে ভাবে পড়বে না।

বুধবার দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তবে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী বাকি জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকবে। হালকা বৃষ্টিও হতে পারে।অন্য দিকে, উত্তরবঙ্গের কোথাও বুধবার বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র। তবে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় রাতে ও ভোরে কুয়াশার সম্ভাবনা বাড়বে।

You might also like!