Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Dilip Ghosh: সিবিআইয়ের ভূমিকা নিয়ে দিলীপ ঘোষের তীব্র সমালোচনা, নতুন তদন্তের দাবি!

Dilip Ghosh
Dilip Ghosh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের এক বছর পার হলেও ন্যায়বিচার অধরাই। সিবিআই তদন্ত নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে এসেছেন নির্যাতিতার পরিবার। এবার সেই হতাশা প্রতিধ্বনিত হল বিজেপি নেতা দিলীপ ঘোষের গলাতেও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রকাশ্যে  সংশয় প্রকাশ করলেন তিনি। সিবিআইকে কার্যত ‘ভুয়ো’ আখ্যা দিয়ে দিলীপবাবুর এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে, কারণ এটি বিজেপির কেন্দ্রীয় ভাবমূর্তির সঙ্গে বেমানান বলে মনে করছেন অনেকেই। 

শনিবার দিলীপ ঘোষ বলেন, “যখন এমন জঘন্য অপরাধে সুবিচার মিলবে না, তখন স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সবপক্ষকে ঘিরে প্রশ্ন উঠবে। আদালতের মাধ্যমে নতুন করে নিরপেক্ষ তদন্ত শুরু হওয়া উচিত। অনেক তথ্য উপেক্ষিত হয়েছে। যারা তদন্ত করেছে, তাদের বাদ দিয়ে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত।” আজকের নবান্ন অভিযান প্রসঙ্গে তিনি আরও বলেন, “নির্যাতিতার বাবা-মা এখনও বিচার পাননি। সাধারণ মানুষের বিশ্বাস এই মামলায় সুবিচার হয়নি বলেই তারা রাস্তায় নেমেছেন। কিন্তু শাসকদল এই ঘটনা চেপে দিতে চায়। সরকার এই আন্দোলনকে ভয় পাচ্ছে বলে এত কড়াকড়ি। এই আন্দোলন এখন আর কোনও  রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা জনআন্দোলনে রূপ নিয়েছে। কতজন মানুষ রাস্তায় নামবেন, তা আন্দাজ করতে পারছে না সরকার। তাই ভয়ের মধ্যে রয়েছে তৃণমূল সরকার।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট নাইট শিফটে যোগ দিতে গিয়েছিলেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক তরুণী চিকিৎসক। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তাঁর। হাসপাতালের সেমিনার হল থেকেই উদ্ধার হয় তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় গোটা রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। তদন্তে নেমে  কলকাতা পুলিশ গ্রেপ্তার করে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে। তবে পরবর্তীতে ঘটনাটি গড়ায় কলকাতা হাই কোর্টে, যেখানে আদালতের নির্দেশে তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। কিন্তু দীর্ঘ তদন্তের পরও সিবিআই কেবল সঞ্জয় রায়কেই অভিযুক্ত করে, অন্য কাউকে চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি। এই পরিস্থিতিতে ক্রমেই প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার কার্যকারিতা। নির্যাতিতার বাবা-মায়ের মতে, তদন্তের গতি ও দিশা নিয়েই গুরুতর প্রশ্ন উঠছে, আর তার মূল কেন্দ্রে রয়েছে সিবিআইয়ের ভূমিকা। তাঁদের অভিযোগ, প্রকৃত দোষীরা আড়ালেই থেকে যাচ্ছে। এই অভিযোগের সুরেই সুর মিলিয়ে, বরং আরও স্পষ্ট  ভাষায়, তদন্তকারী সংস্থার পরিবর্তনের দাবিতে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।




You might also like!