Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

TMC 21 July: ধর্মতলায় ২১ জুলাইয়ের সভায় ‘না’ আদালতের, বিকল্প ভেন্যু নিয়ে শুনানি অব্যাহত

Kalighat TMC 21 July Update
Kalighat TMC 21 July Update

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ২১ জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি পেল না কালীঘাট তৃণমূল। এ সংক্রান্ত মামলার শুনানিতে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, ওই স্থানে সমাবেশ করা যাবে না। আদালতের এই পর্যবেক্ষণের পর মমতাপন্থী তৃণমূলের পক্ষ থেকে বিকল্প কয়েকটি স্থানের প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের মতামতও জানতে চেয়েছে আদালত। জানানো হয়েছে, দুপুর সাড়ে ১২টার পর রাজ্যের অবস্থান বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে। 

ধর্মতলায় সভা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চায় কালীঘাট তৃণমূল। তারপর মামলা করে কলকাতা হাই কোর্টে। তাদের দাবি ছিল, পুলিশের তরফে কোনও জবাব না মেলায় তারা মামলা করেছে। ঘটনাচক্রে, তারপরই পুলিশ মমতাপন্থী তৃণমূলকে জানিয়ে দেয়, তারা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না। এ দিকে আজ, বুধবার মামলাটি ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। আদালতও জানিয়ে দেয় ধর্মতলায় সভা করা যাবে না। ২১ জুলাই শহিদ মিনারে কংগ্রেস কর্মসূচি করবে। ঋতব্রত তৃণমূল গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি পেয়েছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথায় অনুমতি দেওয়া হবে? সেই নিয়ে রাজ্যকে অবস্থান জানতে চেয়েছে হাই কোর্ট। 

রাজ্যের বক্তব্য, ইতিমধ্যে অন্য দু’টি কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে। এই অবস্থায় ধর্মতলা বা সংলগ্ন এলাকায় কর্মসূচি হলে তা খুবই কাছাকাছি হয়ে যাবে। বিচারপতি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে পর্যাপ্ত বাহিনী রাখলেও কি সমস্যা হবে? রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হাজরা মোড়ে কালীঘাটপন্থীদের ২১ জুলাই করার প্রস্তাব দেন। কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পালটা বিকল্প জায়গার কথা বলেছেন। ডোরিনা ক্রসিং বা এসপ্ল্যানেড পূর্ব অথবা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে কর্মসূচির কথা বলেছেন তিনি। তা শুনে বিচারপতি জানান, রাজ্যের কাছে তৃতীয় বিকল্প রয়েছে। দুপুরে সিদ্ধান্ত নিয়ে জানাক।


You might also like!