Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

Kolkata NEET Protest: সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কঠোর পদক্ষেপের বার্তা

WB CM on Journalist Attack at NEET Protest
WB CM on Journalist Attack at NEET Protest

 

কলকাতা, ২৫ জুলাই : কলকাতায় মিছিলে অশান্তি নিয়ে কঠোর পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "গতকাল যেভাবে সংবাদকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, তাতে প্রকৃত ঘটনা জানা জরুরি ছিল। আমি ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে কয়েকজন আহত সংবাদকর্মীর সঙ্গে দেখা করেছি। এসএফআই ও অন্যান্য সংগঠনের উদ্যোগে শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু মেটিয়াবুরুজ, খিদিরপুর ও বেলগাছিয়া থেকে আসা দুষ্কৃতকারীরা সেই মিছিলে ঢুকে পড়ে সংবাদকর্মী ও পুলিশের ওপর হামলা চালায়। আমরা একজন সংবাদকর্মীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি।"

মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, হেয়ার স্ট্রিট থানায় ছ’টি এবং এন্টালিতে একটি— মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে। তাতে গুন্ডাদমন আইন যোগ করা হয়েছে। তাঁর কথায়, ‘‘পুলিশ যে সংযত ছিল, সেটা সবাই দেখেছে। তেমনই নির্দেশ দেওয়া ছিল। তারা কোনও ফাঁদে পা দেয়নি। মিছিল হচ্ছিল। ডোরিনা ক্রসিংয়ে আসার পর সেখান থেকে জুতো আর বোতল ছোড়া শুরু হয়। সাংবাদিকদের নিশানা করা হয়। চাইছিল, পুলিশ লাঠিচার্জ করুক, নাটক চলুক। কিন্তু পুলিশ সেই সুযোগ দেয়নি। ছ’জন সাংবাদিক গুরুতর জখম হয়েছেন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।’’

শুভেন্দু জানান, যে ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে, তাঁরা কেউ ছাত্র বা সিজেপি-র সদস্য নন। নিট-আন্দোলনের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, একবালপুরের তনবীর এবং নিজাম, ওয়াটগঞ্জের রাহুল জামাল। এই পাঁচটা গুন্ডার নাম বললাম। গুন্ডাদমন আইনে এমন ব্যবস্থা নেব, যাতে এক দিন নয়, গুন্ডাদের তিন পুরুষ মনে রাখবে। এই জন্যই এই আইন আনা হয়েছে। এর কতটা প্রয়োজনীয়তা ছিল, মানুষ এখন বুঝতে পারবে।’’

You might also like!