Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

R G Kar Case Update: আর জি কর-কাণ্ডে ১১ পুলিশ কর্মীকে ডেকে পাঠালেন কেন্দ্রীয় তদন্তকারীরা

Central Bureau of Investigation
Central Bureau of Investigation

 

কলকাতা, ৩ মার্চ: টালা থানা ও আরজি করের আউট পোস্টে কর্মরত এমন এগারো জন পুলিশ কর্মীকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। সোম ও মঙ্গলবার তাঁদের উপস্থিত থাকতে হবে বলে খবর। আর জি কর-কাণ্ডে কেটে গিয়েছে ছয় মাসেরও বেশি সময়। ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে সিবিআইয়ের তদন্তপ্রকৃতি নিয়ে উঠছে প্রশ্ন। আরজি কর-কাণ্ডে ইতিমধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। এবার তদন্তের অগ্রগতির জন্য আরও ১১ জন কলকাতা পুলিশের কর্মীকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। ঘটনার দিন আর জি কর হাসপাতালের আউট পোস্টে যে সমস্ত পুলিশকর্মী কর্তব্যরত ছিলেন মূলত তাঁদেরই ডেকে পাঠানো হয়েছে। ঘটনার দিন কে কোথায় ডিউটি করছিলেন, ঘটনা সম্পর্কে তাঁরা কতটুকু জানেন সবকিছুই জানতে এবার ১১ জনকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। সোম এবং মঙ্গলবার দফায় দফায় পুলিশ কর্মীরা উপস্থিত হবেন বলে জানা গিয়েছে।

You might also like!