kolkata

1 hour ago

Mamata Banerjee : প্রাথমিক ফলের আভাসে ভরসার বার্তা মমতার—‘সূর্যাস্তের পরই জয়’

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভোটগণনার প্রতিটি রাউন্ডে বদলে যাচ্ছে রাজ্যের রাজনৈতিক ছবি। কোথাও এগিয়ে বিজেপি, কোথাও পাল্টা লিড নিচ্ছে তৃণমূল—ফলে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই নতুন মাত্রা যোগ করলেন তৃণমূলনেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারই মাঝে ভিডিও বার্তায় দলীয় কর্মী-সমর্থকদের ‘ভোকাল টনিক’ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটগণনা কেন্দ্র থেকে হতাশ হয়ে তৃণমূল কর্মীদের ফিরে না আসার বার্তা দিলেন তিনি। আত্মবিশ্বাসী মমতার বার্তা, “সূর্যাস্তের পরই তৃণমূল জিতবে।”

মমতা বলেন, “দয়া করে কাউন্টিং এজেন্ট কিংবা প্রার্থীরা ভোটগণনা কেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম ২-৩ রাউন্ডে আমি কাল থেকেই বলছি ওদেরগুলো আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। ১০০ জায়গায় গণনা বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে ৭টা মেশিন, যেখানে কোনও মিল নেই। জোর করে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অত্যাচার করছে। জোর করে কার্যালয় দখল করছে। এসআইআরের নামে দেখেছেন ভোট লুট করেছে।”

‘আত্মবিশ্বাসী’ মমতা আরও বলেন, “এখনও প্রায় ১০০টার মতো আসন আছে যেখানে তৃণমূল এগিয়ে রয়েছে। সেগুলো বলছে না। মিথ্যা খবর রটাচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত। তাকে গতকাল বদলি করে দিয়েছে। নির্বাচন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে বাহিনীকে সঙ্গে নিয়ে। পুলিশও কমিশনের হয়ে কাজ করছে।” দলীয় কর্মীদের উদ্দেশে মমতার ‘ভোকাল টনিক’, “আমাদের দলীয় কর্মীদের বলব মনখারাপ করার কিছু নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পর আমরা জিতব। দু-চার রাউন্ড গণনা হয়েছে। ১৭-১৮ রাউন্ড গণনা হয়। তখন আপনার জিতবেন। অপেক্ষা করুন। দেখুন। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনার কেউ ভয় পাবেন না। বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।”

You might also like!