Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

10 months ago

Air Conditioners Problems in Assembly: শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিকল, বিধানসভার দরজা খুলে ২৫ মিনিট চলল অধিবেশন

West Bengal Legislative Assembly
West Bengal Legislative Assembly

 

কলকাতা, ১৭ জুন : মঙ্গলবার বিধানসভায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিকল হয়ে পড়ল। এর পরিপ্রেক্ষিতেই দরজা খুলেই দ্বিতীয়ার্ধের সভা প্রায় ২৫ মিনিট ধরেই চলে। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় সভায় ঘোষণা করেন, যান্ত্রিক ত্রুটির জন্য এই পরিস্থিতি। উল্লেখ্য, এদিন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনের সপ্তম দিনের দুপুরের দিকে এমন সমস্যা দেখা দেয়। দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস (রেজিস্ট্রেশন, রেগুলেশন আ্যন্ড ট্রান্সপারেন্সি) (সংশোধনী) বিল, ২০২৫ নিয়ে সবেমাত্র আলোচনা শুরু হবে। এমন সময় ওই ত্রুটি ধরা পড়ে। বিকল্প পন্থা হিসেবে সভায় কাজ চালাতে গিয়ে কোনওরকম জটিলতার বাতাবরণ তৈরি না হয় মূলতঃ এজন্যই আটটি দরজা খুলে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। এদিকে, তড়িঘড়ি ডেকে পাঠানো হয়েছে ইঞ্জিনিয়ার। ১.২৫ মিনিট থেকে ১.৪০ মিনিট পর্যন্ত সভায় ছিল এমন পরিস্থিতি। কাজ চলতে থাকে। ছন্দপতন হয় নি। যথারীতি আলো জ্বলেছে এবং স্বয়ংক্রিয় মাইক সিস্টেম ও চালু ছিল। সমান গতিতেই এদিন কাজ চলেছে।

You might also like!