Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

4 months ago

Trump China Visit: ট্রাম্পকে চিনের ‘সামঞ্জস্যের দর্শন’ শেখালেন শি জিনপিং

President Xi explained for President Trump and his family the concept of harmony
President Xi explained for President Trump and his family the concept of harmony

 

বেইজিং, ১৫ মে : চিনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারকে চিনের প্রাচীন দর্শন ‘সব জীবের মধ্যে সামঞ্জস্য’ বা প্রকৃতির সঙ্গে সহাবস্থানের ধারণা ব্যাখ্যা করলেন। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে এই তথ্য জানান। পোস্টে বেইজিংয়ের ঐতিহাসিক ‘টেম্পল অফ হেভেন’-এর ‘হল অফ প্রেয়ার ফর গুড হারভেস্টস’ পরিদর্শনের সময় শি জিনপিং, ট্রাম্প ও তাঁর পরিবারের ছবি প্রকাশ করা হয়েছে।

মাও নিং জানান, শি জিনপিং ট্রাম্পকে প্রকৃতির নিয়মের প্রতি সম্মান, মানুষ ও প্রকৃতির পারস্পরিক সহাবস্থান এবং সব জীবের মধ্যে সামঞ্জস্যের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করেন। বর্তমানে ট্রাম্প তাঁর তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে রয়েছেন। বৃহস্পতিবার তিনি ও তাঁর পরিবার ‘টেম্পল অফ হেভেন’ পরিদর্শন করেন।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান, শি জিনপিং মনে করেন চিন ও আমেরিকা—উভয় দেশের মানুষই মহান। চিনের পুনরুত্থান এবং আমেরিকাকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্য একসঙ্গেই এগোতে পারে। দুই দেশ একে অপরের উন্নয়নে সহযোগিতা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মাও নিংয়ের দাবি, চিন-আমেরিকা সম্পর্ক শুধু দুই দেশের ১৭০ কোটির বেশি মানুষের স্বার্থের সঙ্গে জড়িত নয়, তার প্রভাব গোটা বিশ্বের উপর পড়ে।

উল্লেখ্য, ট্রাম্পের এই সফরের মধ্যেই শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বহুল আলোচিত বৈঠকও হয়েছে। ওই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পশ্চিম এশিয়া ও ইউক্রেন পরিস্থিতি-সহ একাধিক আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়েছে। বৈঠকের পর ট্রাম্প দাবি করেন, আমেরিকা ও চিনের সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে। অন্যদিকে শি জিনপিং বলেন, দুই দেশের সম্পর্ক বিশ্বস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জানা গেছে , গ্রেট হল অফ দ্য পিপলে প্রায় দু’ঘণ্টার বৈঠকে শি জিনপিং জানান, বিশ্ব বর্তমানে বড় পরিবর্তনের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমেরিকা ও চিনের সহযোগিতামূলক সম্পর্ক আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য জরুরি। তিনি বলেন, বাণিজ্য যুদ্ধে কোনও পক্ষই লাভবান হয় না।

ট্রাম্প বৈঠকের পর শি জিনপিংকে “মহান নেতা” এবং চিন-কে “মহান দেশ” বলে উল্লেখ করেন। পাশাপাশি জানান, বিশ্বের বৃহৎ ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়েই তিনি চিন সফরে এসেছেন। আরও জানা গেছে , চিন মার্কিন বিমান নির্মাতা সংস্থা বোয়িংয়ের কাছ থেকে প্রায় ২০০টি বিমান কিনতে পারে। সম্ভাব্য এই চুক্তির আর্থিক মূল্য প্রায় ৯ লক্ষ কোটি টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বেজিং এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানায়নি।

চিনা দর্শনের এই ধারণা মূলত তাওবাদ ও কনফুসীয় দর্শন থেকে উৎসারিত। বর্তমানে আধুনিক চিন এটিকে তাদের পরিবেশ ও সভ্যতার অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরছে। এই দর্শন অনুযায়ী, মানুষের উচিত প্রকৃতির নিয়ম মেনে চলা, তাকে রক্ষা করা এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা।

You might also like!