Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

উত্তর কোরিয়ার পাল্টা চারটি ক্ষেপণাস্ত্র ছুড়ল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা

us, south korea test fires missile
us, south korea test fires missile

 

সিওল, ৫ অক্টোবর : উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রতিশোধ নিল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। বুধবার জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ওই দুই দেশ। মঙ্গলবার সকালে জাপানের উপর দিয়ে আচমকা ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিম জং উনের দেশ। তারই ‘বদলা’ নিতে বুধবার তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

দু''টি করে ‘আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। মঙ্গলবার উত্তর কোরিয়ার আচরণের নিন্দায় সরব হয়েছিল এই দুই দেশই। উত্তর কোরিয়ার পদক্ষেপ প্ররোচনামূলক বলে তোপ দেগেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। নিন্দায় সরব হয়েছিল আমেরিকাও। ২৪ ঘণ্টার ব্যবধানে উত্তর কোরিয়াকে পাল্টা জবাব দিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যে ভাবে শক্তি প্রদর্শন করল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা, তাতে নতুন করে এই অঞ্চলে উত্তেজনা বাড়ল বলেই মনে করা হচ্ছে।

You might also like!