Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

International

1 year ago

Trump:মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইলেন ট্রাম্প

Trump
Trump

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃযৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে দেওয়া ঘুষের মামলায় হস্তক্ষেপ ও দোষী সাব্যস্ত করে দেওয়া রায় বাতিল করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই প্রথম ফৌজদারি মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক কোনো প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হলেন। ২০২৪ সালে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প স্থানীয় সময় রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সুপ্রিম কোর্টের প্রতি এ আহ্বান জানিয়েছেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে।

ব্যবসায়িক নথিপত্রে এ-সংক্রান্ত তথ্য গোপন করায় হওয়া মামলায় গত সপ্তাহে নিউইয়র্কের একটি আদালত ট্রাম্পকে ৩৪টি অভিযোগের সব কটিতে দোষী সাব্যস্ত করেছেন।


You might also like!