Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Donald Trump: সময় ভালো যাচ্ছে ট্রাম্পের, প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে জয় প্রাথমিক নির্বাচনের গুরুত্বপূর্ণ আসনে

Donald Trump
Donald Trump

 

ওয়াশিংটন, ২৪ জানুয়ারি : সময় ভালোই যাচ্ছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে ট্রাম্প জয়ী হয়েছেন প্রাথমিক নির্বাচনের গুরুত্বপূর্ণ আসনে। মঙ্গলবার (আমেরিকার সময় অনুযায়ী) নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রেসিডেন্টের প্রাথমিক (প্রাইমারি) নির্বাচনে জয় পেলেন ট্রাম্প। অন্যদিকে, সে ভাবে প্রচারে না নেমেও ওই একই আসনে ডেমোক্র্যাটদের হয়ে জয় পেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

নিউ হ্যাম্পশায়ার একটি গুরুত্বপূর্ণ আসন। সেই আসনে প্রাথমিক নির্বাচনের জয়ের কারণে ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেতে এবং হোয়াইট হাউস দখলের জন্য বাইডেনের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বীতায় নামার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেলেন। তবে, নিউ হ্যাম্পশায়ারের আসনে জেতার পর তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী তথা তাঁরই প্রাক্তন অধস্তন নিকি হ্যালি প্রতিযোগিতার বাইরে থাকলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ১৪ শতাংশ ভোট গণনা করার পর দেখা যায়, হ্যালির থেকে ট্রাম্প অনেকটাই এগিয়ে রয়েছেন। প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক পর্বে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, এই দু’টি দলের অভ্যন্তরে নির্বাচন হয়।


You might also like!