Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

ওয়াজিরাবাদ থেকেই মিছিল শুরু হবে মঙ্গলবার, জানালেন আহত ইমরানই

Imran Khan
Imran Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে গুলিবিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পায়ে গুলি লেগে গুরুতর আহত হন তিনি এবং তাঁকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেই ইমরানই রবিবার জানালেন, ওয়াজিরাবাদের ওই জায়গা থেকেই ফের পদযাত্রা শুরু করবে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার একটি সাংবাদিক বৈঠকে ইমরান বলেন, “আমরা ঠিক করেছি, যেখানে আমার উপর এবং আমার ১১ জন সঙ্গীর উপর হামলা চালানো হয়েছিল, সেখান থেকেই মঙ্গলবার আমাদের পদযাত্রা শুরু করব।” পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী আরো দাবি করেন দেশে রাজনৈতিক পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। শান্তিপূর্ণ উপায়ে কিংবা রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে দেশে পরিবর্তন আসবেই। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে পাক পঞ্জাব প্রদেশের গুজরনওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভিতে সওয়ার ইমরান তাঁর সমর্থকদের উদ্দেশে লং মার্চে যোগদানের আবেদন জানাচ্ছিলেন। সে সময় এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে গুরুতর আহত হন ইমরান এবং তাঁর সঙ্গীরা।

You might also like!