Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

International

1 week ago

Europe Heatwave: গরমের দাপট কমছেই না ইউরোপে, রেকর্ড গড়ছে তাপপ্রবাহ

Europe's heatwave linked to 1,300 deaths
Europe's heatwave linked to 1,300 deaths

 

প্যারিস, ১ জুলাই : মাত্রাতিরিক্ত গরমে কাহিল সমগ্র ইউরোপ। টানা গরমে বাড়ছে মৃত্যু, অসুস্থতার সংখ্যাও বাড়ছে। ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, ব্রিটেন, ডেনমার্ক ও সুইজারল্যান্ড-সহ ১৬টি দেশে তাপমাত্রা কয়েক দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। কেবল ফ্রান্সেই মাত্র বিগত কয়েকদিনের তাপজনিত কারণে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮৫ শতাংশেরও বেশি বয়স্ক ব্যক্তি। প্রবল গরমে নাভিশ্বাস ইউরোপের একটা বিরাট অংশের। কোথাও কোথাও তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। কোথাও তারও উপরে ওঠার সতর্কতা। গরমের চোখরাঙানি সব চেয়ে বেশি স্পেনে। পরিবেশবিদ এবং আবহবিজ্ঞানীরা বলছেন, এ সবই বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু বদলের নজির। তার ফলে ইউরোপের বিভিন্ন জায়গায় আবহাওয়া মারাত্মক খামখেয়ালি হয়ে উঠছে।

You might also like!