Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Sanat Nishant: দুর্ঘটনায় প্রাণ হারালেন শ্রীলঙ্কার জলসম্পদ মন্ত্রী! তদন্ত শুরু করেছে পুলিশ

Sanath Nishant  (File picture)
Sanath Nishant (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রয়াত হলেন শ্রীলঙ্কার জলসম্পদ মন্ত্রী সনৎ নিশান্ত। মৃত্যু হয়েছে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ আধিকারিকেরও। গুরুতর আহত হয়েছেন মন্ত্রীর গাড়ির চালক। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। দ্বীপরাষ্ট্রটির একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসাবে পরিচিত ছিলেন নিশান্ত।   

সংবাদ সংস্থা জিনহুয়া সূত্রে খবর, স্থানীয় সময় রাত ২টো নাগাদ শ্রীলঙ্কার কলম্বো-কাতুনায়েকে এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। এদিন কাতুনায়েকের থেকে কলম্বোর দিকে যাচ্ছিলেন সনৎ নিশান্ত। পুলিশ জানিয়েছে, সেই সময় একটি পণ্যবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তাঁর জিপের। ঘটনার পর জলসম্পদ মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু হয়েছে তাঁর নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশকর্মীরও। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে গাড়ির চালকেরও। এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।   

বলে রাখা ভালো, শ্রীলঙ্কার একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন সনৎ নিশান্ত। ২০১৫ ও ২০২০ সালে পুত্তালাম কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। এর পর মৃত্যুর আগে ২০২৪ সাল পর্যন্ত নিজের মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। নিশান্ত ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স এবং পরে শ্রীলঙ্কা পোডুজানা পেরামুনার দলের সদস্য হয়েছিলেন।  

You might also like!