Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Donald Trump: বিশ্ব রাজনীতিতে বদলের ইঙ্গিত, জি-৭ সম্প্রসারণে রাশিয়া-চীনকে চায় আমেরিকা!

U.S. President Donald Trump
U.S. President Donald Trump

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কানাডার কানানাস্কিসে চলতি বছরের G-7 শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-৭ সংগঠনের সদস্য সংখ্যা বাড়িয়ে ৯ করার প্রস্তাব দিয়েছেন। ট্রাম্পের এই প্রস্তাবে রাশিয়া ও চীনকে জি-৭ গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে। গতকাল থেকে কানাডার কানানাস্কিসে শুরু হয়েছে চলতি বছরের G-7 বৈঠকে। ৭ দেশের এই জোটে গত কয়েক বছর ধরে বিশেষভাবে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে রয়েছেন সংগঠনের অন্যতম সদস্য আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পও। সেখানেই ডোনাল্ড ট্রাম্পের তরফে প্রস্তাব দেওয়া হয়, এই  সংগঠনে বিশ্বের দুই শক্তিশালী রাষ্ট্র রাশিয়া ও চিনকে যুক্ত করার জন্য। 

বৈঠকে ট্রাম্প বলেন, “রাশিয়াকে যদি ২০১৪ সালে এই সংগঠন থেকে বের না করা হত, তাহলে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে এড়ানো সম্ভব হত।” তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে এই সিদ্ধান্তের জন্য দায়ী করেছেন। ট্রাম্প উল্লেখ করেন, “জি-৭ আসলে  আগে জি-৮ নামে পরিচিত ছিল যেখানে রাশিয়া অন্তর্ভুক্ত ছিল। রাশিয়াকে সংগঠন থেকে সরিয়ে দেওয়া ছিল একটি বড় ভুল।” রাশিয়ার পদক্ষেপকে পুতিনের কাছে অপমানজনক হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, “রাশিয়া যদি এখনো জি-৮ সদস্য থাকতো, তাহলে আজকের সংঘাত এড়ানো যেত।” একইসঙ্গে চীনের  যোগদানের কথাও তিনি সম্ভাবনার তালিকায় রাখেন এবং বলেন, “যদি কেউ চিনকে যুক্ত করার প্রস্তাব দেয়, তবে সেটি একেবারেই মন্দ নয়। আমি মনে করি, বিশ্বের বড় শক্তিগুলোকে এই সংস্থায় যুক্ত করা উচিত।”

জি-৭ গোষ্ঠীর বর্তমান সদস্য দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, জার্মানি, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। ২০১৪ সালের আগে রাশিয়া এই সংগঠনের একটি গুরুত্বপূর্ণ সদস্য ছিল, তবে ইউক্রেন সংকটের কারণে তাকে বাদ দেওয়া হয়। ট্রাম্পের এই প্রস্তাব আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে এবং  আগামীদিনে জি-৭ গোষ্ঠীর গঠন ও ভূরাজনৈতিক ভূমিকা নিয়ে নতুন আলোচনা শুরু হতে পারে।

You might also like!