Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

Narendra Modi : ৩ বছর পর মুখোমুখি হলেন এসসিও নেতারা, প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : উজবেকিস্তানের সমরকন্দে শুরু হয়েছে সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর দু’দিনের শিখর সম্মেলন। ৩ বছর পর এসসিও নেতারা ফের মুখোমুখি হয়েছেন। এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সমরকন্দ রয়েছেন। সম্মেলনের পাশাপাশি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অংশ নেবেন তিনি

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উজবেকিস্তানের সমরকন্দের কংগ্রেস সেন্টারে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকত মিরজিওইয়েভের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। পরে এসসিও-র শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য দেশের শীর্ষ নেতারা এক জোটে মিলিত হন। গ্রুপ ছবি তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রমুখ।

কোভিড অতিমারীর পর ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তনের সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বৈঠক করবেন।


You might also like!