Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

Narendra Modi : আগামী সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, যোগ দেবেন প্রয়াত শিনজো আবের শেষকৃত্যে

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : ‘বন্ধু’র পাশে ছিলেন, থাকবেন শেষকৃত্যেও। জাপানের নিহত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে আগামী সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, আগামী ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার জাপান রওনা হচ্ছেন মোদী। রীতি মেনে ওইদিনই রাজধানী টোকিওতে আবের অন্তিম যাত্রার অনুষ্ঠান। মোদী যোগ দেবেন তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে। কবে দেশে ফিরবেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

গত জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আচমকাই শিনজো আবের উপরে গুলি চালায় এক আততায়ী। মঞ্চের উপরেই লুটিয়ে পড়েন আবে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে প্রাণ হারান জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ‘প্রিয় বন্ধু’র মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মৃত্যুতে জাতীয় শোকও ঘোষণা করেছিল কেন্দ্র সরকার।

You might also like!