Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

Nigeria : নাইজেরিয়ায় সড়কে বিধ্বস্ত পেট্রোল ট্যাঙ্কার, নিহত ১২

Petrol tanker crashes on road in Nigeria, 12 killed
Petrol tanker crashes on road in Nigeria, 12 killed

 

আবুজা, ১২ নভেম্বর : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পেট্রোল ট্যাঙ্কারে বিস্ফোরণ । শুক্রবার এই ঘটনা ঘটে উত্তর-মধ্য নাইজেরিয়ায় । পেট্রোল ট্যাঙ্কার বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার উত্তর-মধ্য নাইজেরিয়ায় একটি পেট্রোল ট্যাঙ্কার বিধ্বস্ত হয়। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। ভুক্তভোগীরা আগুনে পুড়ে গিয়েছিলেন। নাইজেরিয়ার পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, গত বৃহস্পতিবার রাতে কোগি প্রদেশের ওফু কাউন্সিল এলাকার মূল সড়কে ট্যাঙ্কারটি চলছিল। হঠাৎ এর ব্রেকে ত্রুটি দেখা দেয়। পরে হাইওয়েতে চলমান একটি একটি গাড়ির সঙ্গে ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরক্ষণেই আগুন ধরে যায়। কোগি পুলিশ কমান্ডের উইলিয়াম ওভি আয়া জানান, আগুন লাগার পরও ট্যাঙ্কারটি চলছিল। এ সময় অন্য কয়েকটি গাড়িকে চাপা দেয় সেটি। এ ঘটনায় নিহতরা সবাই আগুনে পুড়ে গেছেন। নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পস’র বিসি কাজিম বলেছেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের শনাক্ত করার কাজ চলছে। কোগি কর্তৃপক্ষ এ দুর্ঘটনার তদন্ত করছে।


You might also like!