International

3 years ago

Parvez Musharraf : করাচিতে সম্মন্ন হবে পাকিস্তানের প্রাক্তন সামরিক শাসক পারভেজ মুশারফের শেষকৃত্য

Pervez Musharraf
Pervez Musharraf

 

করাচি, ৭ ফেব্রুয়ারি : মাতৃভূমিতে ফিরলেন পারভেজ মুশারফ। তবে কফিনবন্দি হয়ে। সোমবার রাতে দুবাই থেকে বিশেষ বিমানে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আজ মঙ্গলবার পাকিস্তানের প্রাক্তন সামরিক শাসকের শেষকৃত্য। শেহবাজ সরকারের তরফ থেকে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, দুবাই থেকে বিশেষ বিমানে করে করাচি নিয়ে আসা হয় পাকিস্তানের প্রাক্তন সামরিক দেহ। বিমানে ছিলেন মুশারফের স্ত্রী সাবা, ছেলে বিলাল এবং কন্য়া। ছিলেন পরিবারের কয়েকজন সদস্য। বিমানবন্দর থেকে মুশারফের দেহ নিয়ে যাওয়া হয় কম্বাইন্ড মিলিটারি হসপিটালে।

জানা গেছে, পূর্ণ সামরিক মর্যাদায় পাকিস্তানের প্রাক্তন সামরিক শাসকের শেষকৃ্ত্য সম্পন্ন হবে। সোমবার রাতে দুবাই থেকে বিশেষ বিমানে মুশারফের দেহ বিশেষ বিমান করাচি পৌঁছলে পাকিস্তান সেনারা প্রাক্তন সামরিক শাসকের কফিনবন্দি দেহ বিমান থেকে নামিয়ে সাজোঁয়া গাড়িতে তোলে। বিমানবন্দর থেকে দেহ নিয়ে যাওয়া হয় কম্বাইন্ড সেনা হাসপাতালে। রাতে সেখানেই রাখা হয় দেহ। মঙ্গলবার সকালে দেহ প্রথমে দেহ নিয়ে জাওয়ায় হয় মুশারফের বাড়ি। পরে সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় অন্ত্যেষ্টির জন্য। ইতিমধ্যেই শেষকৃত্যের লৌকিকতা শুরু হয়েছে ।


You might also like!