Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

International

1 year ago

PM: ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী, অস্ট্রেলিয়া থেকে শুভেচ্ছা পাঠালেন অ্যান্টনি

Modi is the Prime Minister of India, Anthony sends greetings from Australia
Modi is the Prime Minister of India, Anthony sends greetings from Australia

 

নয়াদিল্লি, ৬ জুন: পরপর ৩ বার ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র দামোদরদাস মোদী। খুব শীঘ্রই দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিন। তার আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে শুভেচ্ছা-বার্তা। এবার অস্ট্রেলিয়া থেকে শুভেচ্ছা-বার্তা পাঠালেন সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ।

লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ-র অভূতপূর্ব সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। বৃস্পতিবার মোদীকে শুভেচ্ছা জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে কৌশলগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে বন্ধুত্বপূর্ণ সম্পৰ্ক রয়েছে। এই সম্পর্ক ভবিষ্যতে আরও উচ্চমাত্রায় পৌঁছবে বলে আশা রাখছেন তিনি। তিনি এও লেখেন, নির্বাচনে জয়ের জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছি।

You might also like!