Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

International

1 year ago

Kash Patel: এফবিআই-এর ডিরেক্টর হলেন কাশ প্যাটেল, গীতা ছুঁয়ে নিলেন শপথ

New FBI Director Kash Patel
New FBI Director Kash Patel

 

ওয়াশিংটন, ২২ ফেব্রুয়ারি : ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল আমেরিকার এফবিআই-এর নবম ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। এফবিআই-এর ডিরেক্টর হওয়া নিজের জীবনের এক বিরাট সম্মান হিসেবে উল্লেখ করেছেন প্যাটেল। গত বৃহস্পতিবার আমেরিকার সেনেটে ৫১-৪৯ ভোটে কাশের নিয়োগ অনুমোদিত হয়। দুই রিপাবলিকান তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। বাইডেন প্রশাসনের অবসানের পর ক্রিস্টোফার রে পদত্যাগ করায় কাশ প্যাটেল তাঁর স্থলাভিষিক্ত হলেন।

আমেরিকায় গীতা ছুঁয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর প্রধান হিসাবে শপথ গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত এফবিআই-এর প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ঘনিষ্ঠ কাশ। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানেও ট্রাম্প উপস্থিত ছিলেন। কেন তিনি কাশকে পছন্দ করেন, কেন তাঁকেই এই পদের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়, জানিয়েছেন ট্রাম্প।

শনিবার হোয়াইট হাউসের ইইওবি ভবনে ভারতীয় চুক্তি কক্ষে কাশের শপথগ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান পরিচালনা করেন আমেরিকার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। এফবিআইয়ের ডিরেক্টর হিসাবে শপথগ্রহণের সময়ে গীতার উপরে হাত রেখেছিলেন কাশ।

You might also like!