Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Japan Earthquake: একদিনে ১৫৫ বার ভূমিকম্প! জাপানে বাড়ল মৃতের সংখ্যা

Japan Earthquake
Japan Earthquake

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছরের প্রথম দিনেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। একই দিনে ১৫৫ বার ভূকম্পন অনুভূত হল জাপানে। রিখটার স্কেলে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৭.৬। ভূমিকম্প ইতিমধ্যে কাড়ল ৮ টি প্রাণ। ২০২৪-এর প্রথমদিন বর্ষবরণের উদযাপনে মেতে ছিল গোটা বিশ্ব, সে সময়ই একের পর এক কম্পন অনুভূত হয় জাপানে।

লাগাতার কম্পনের মাঝেই সমুদ্রে জলোচ্ছ্বাস শুরু হয়। প্রায় ১ মিটার লম্বা ঢেউ আছড়ে পরে সমুদ্র তীরে। সারা দেশে জারি করা হয় সুনামি সতর্কতা। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (JMA) জানিয়েছে, ইশিকাওয়া এবং আশেপাশের প্রিফেকচারে এই ভূমিকম্প আঘাত হানে।

জাপানের প্রায় ৩২,৭০০ টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে খাবার, পানীয় জল, জ্বালানি তেল, কম্বল প্রভৃতির পর্যাপ্ত জোগানের ব্যবস্থা করেছে প্রশাসন।


You might also like!