Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

ইউএনজিএ-তে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব, ভোটদান থেকে বিরত থাকল ভারত

India abstains from voting on UNGA censure
India abstains from voting on UNGA censure

 


নয়াদিল্লি, ১৩ অক্টোবর  : ফের রাষ্ট্রসঙ্ঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থাকল ভারত। রাশিয়া বেআইনিভাবে যেভাবে গণভোট করেছে এবং ইউক্রেনের দোনেস্কৎ, খেরসন, লুহানস্কৎ ও ঝাপোরজ়িয়াকে স্বাধীন বলে ঘোষণা করেছে, তার সমালোচনা করেই খসড়া প্রস্তাবনা পেশ করা হয়েছিল রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায়। সেই ভোটাভুটিতেই ভোটদান থেকে বিরত থাকে ভারত।

চলতি সপ্তাহের শুরুতেই রাষ্ট্রসঙ্ঘের সভায় রাশিয়ার বিরুদ্ধে ভোটদান করে ভারত। ইউক্রেনের চার অঞ্চল দোনেস্কৎ, খেরসন, লুহানস্কৎ ও ঝাপোরজ়িয়াকে স্বাধীন ঘোষণা করার বিরোধিতায় ভোট প্রস্তাব আনা হলে, ভোট গোপনে করার আর্জি জানায় রাশিয়া। সেই প্রস্তাবের বিরোধিতা করেই ভোট দিয়েছিল ভারত। তবে বুধবার রাশিয়ার আগ্রাসনের সমালোচনায় যে প্রস্তাব আনা হয় রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায়, তাতে ভোটদানে বিরত থাকে ভারত।

You might also like!