Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

S Jaishankar:ভারত ও রাশিয়ার সম্পর্ক অনেক দৃঢ়, খুব স্থির : এস জয়শঙ্কর

S Jaishankar
S Jaishankar

 

মস্কো, ২৭ ডিসেম্বর : রাশিয়ার রাজধানী মস্কোতে সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বুধবার বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর মস্কোতে রাশিয়ান এমএফএ রিসেপশন হাউসে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করেছেন। পরে দ্বিপাক্ষিক আলোচনাও করেছেন।

দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, "আমাদের সম্পর্ক অনেক দৃঢ়, খুব স্থির। আমি মনে করি আমরা একটি বিশেষ ও অনন্য সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখেছি। এই বছর আমরা ইতিমধ্যেই ৬ বার দেখা করেছি এবং এটি আমাদের সপ্তম সাক্ষাৎ। আমাদের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পুতিনও নিয়মিত যোগাযোগ করছেন। আমরা জানুয়ারিতে ভাইব্রেন্ট গুজরাট সভায় একটি শক্তিশালী রাশিয়ান অংশগ্রহণ আশা করছি। আজ আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার উপর মনোনিবেশ করব, পরিবর্তিত পরিস্থিতিতে এবং চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে। আমরা আন্তর্জাতিক কৌশলগত পরিস্থিতি, সংঘাত ও উত্তেজনা নিয়ে আলোচনা করব।"


You might also like!