Breaking News
 
CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের

 

International

2 years ago

Ukrain Russia War : ইউক্রেনে রাতভর ড্রোন হামলা রাশিয়ার , সবকটিই ধ্বংস করেছে কিয়েভ

Ukrain Russia War
Ukrain Russia War

 

কিয়েভ, ২৫ মেঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক প্রধানরা বলেছেন, এক মাসব্যাপী রাজধানীতে রাশিয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে। কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিন ঘণ্টার হামলার সবকটি ড্রোনই ধ্বংস করেছে।

রুশ বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘আকাশ পথ থেকে আবারও কিয়েভে আক্রমণ করা হয়েছে। ’ তিনি বলেন, ‘এটি একটি ব্যাপক হামলা ছিল। কৌশল ব্যবহার করে শত্রুরা ড্রোন দিয়ে আক্রমণ করছে। ’

তিনি যোগ করেছেন, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা কিয়েভের দিকে অগ্রসর হওয়া সবকটি ড্রোন ধ্বংস করা হয়েছে।প্রাথমিক তথ্যের উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলায় ইরানের তৈরি করা শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে। এদিকে কিয়েভ ছাড়াও খারকিভ এবং চেরনিভতসি শহরেও বিমান সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!