Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

8 months ago

Iran protests: ইরানে সরকারবিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

Iran’s economic protests
Iran’s economic protests

 

তেহরান, ৬ জানুয়ারি : ইরানে সরকারবিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে পৌঁছছে। মঙ্গলবার এ তথ্য জানা গেছে এক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এর তরফে| সংগঠনটির দাবি, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনে এখনও পর্যন্ত হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। সংস্থার হিসাব অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন ২৯ জন বিক্ষোভকারী, চার জন শিশু এবং ইরানের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য। আন্দোলন ইতিমধ্যেই দেশের ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতে ও ২৫০টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে। অন্য দিকে, সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত চলা সংঘর্ষে প্রায় ২৫০ জন পুলিশকর্মী এবং বিপ্লবী গার্ডের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের ৪৫ জন সদস্য আহত হয়েছেন। বাড়তে থাকা প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক স্তরেও উদ্বেগ বাড়ছে।

You might also like!