Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

8 months ago

Strong earthquake Japan: জাপানে ভূমিকম্প, কম্পনের মাত্রা ৬.২

M6.2 quake strikes western Japan
M6.2 quake strikes western Japan

 

টোকিও, ৬ জানুয়ারি : জাপানের পশ্চিমে চুগোকু অঞ্চলে মঙ্গলবার ভূমিকম্প অনুভূত হল। 'জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি' জানিয়েছে, রিখটার স্কেলে ৬.২ মাত্রার এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল শিমানে প্রিফেকচারের পূর্বাংশ। ভূমিকম্পের পরে একাধিক শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে। তবে সুনামির কোনও আশঙ্কা নেই বলে স্পষ্ট করেছে সংস্থাটি। জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির নিয়ন্ত্রক সংস্থা 'নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি' জানায়, ভূমিকম্পের জেরে শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনও সমস্যা হয়নি। উল্লেখ্য, চুগোকু ইলেকট্রিক পাওয়ার পরিচালিত এই বিদ্যুৎকেন্দ্রটি ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত। তবে ভূমিকম্পের প্রভাব পড়ে পরিবহন ব্যবস্থাতে। নিরাপত্তার স্বার্থে শিন-ওসাকা থেকে হাকাতা রুটে বুলেট ট্রেন পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।

You might also like!