Breaking News
 
Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা INDIA Bloc Protest: দিল্লিতে জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভ! পদত্যাগের দাবিতে ধরনায় ইন্ডিয়া জোট, ব্যারিকেডে রাহুল

 

International

11 months ago

US President Donald Trump: "৮টি যুদ্ধ থামিয়েছি", কৃতিত্ব নিলেন ডোনাল্ড ট্রাম্প

US President Donald Trump
US President Donald Trump

 

ওয়াশিংটন, ১৩ অক্টোবর : "যুদ্ধ শেষ, আমার মনে হয় যুদ্ধবিরতি বহাল থাকবে", গাজায় শান্তি প্রসঙ্গে বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি বলেছেন, "এটি হবে অষ্টম যুদ্ধ, যা আমি সমাধান করেছি।" এয়ার ফোর্স ওয়ানের এক প্রেস গ্যাগল চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "আমরা সবাইকে খুশি করব, সবাই খুশি, সে ইহুদি হোক অথবা মুসলিম হোক কিংবা আরব দেশ। আমরা ইজরায়েলের পরে মিশরে যাচ্ছি এবং আমরা খুব শক্তিশালী এবং বড় দেশ, খুব ধনী দেশ এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং তাঁরা সবাই এই চুক্তিতে জড়িত।"

ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, "আমি কেবল শুল্কের ভিত্তিতে কয়েকটি যুদ্ধের নিষ্পত্তি করেছি। উদাহরণস্বরূপ, ভারত ও পাকিস্তানের মধ্যে, আমি বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ করতে চাও এবং তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। আমি তোমাদের উভয়ের ওপরই বড় শুল্ক আরোপ করতে যাচ্ছি, যেমন ১০০ শতাংশ, ১৫০ শতাংশ এবং ২০০ শতাংশ। আমি বলেছিলাম যে আমি শুল্ক আরোপ করছি। আমি ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি নিষ্পত্তি করেছিলাম। যদি শুল্কর বিষয় না থাকত, তাহলে কখনোই সেই যুদ্ধের নিষ্পত্তি করা যেত না।"

You might also like!