Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Bangladesh General Election 2024: বিত্তশালী প্রার্থীর ছড়াছড়ি বাংলাদেশে,হাসিনার দলে কোটিপতি ক’জন, জানেন?

Bangladesh General Election 2024 (Symbolic Picture)
Bangladesh General Election 2024 (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর নজরদার স্বেচ্ছাসেবী সংস্থা ‘সুজন’ বাংলাদেশের ভোটে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে যে তথ্য তুলে এনেছে, তা প্রকাশ করছে সে দেশের সংবাদপত্র প্রথম আলো। সেই প্রতিবেদন জানাচ্ছে, গত দেড় দশক ক্ষমতায় থাকা আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে প্রায় ৯৩ শতাংশই কোটিপতি।

‘সুজন’-এর সম্পাদক বদিউল আলম মজুমদারের দাবি, ২০০৮ সালের পর থেকে বাংলাদেশে কোটিপতি প্রার্থীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বেড়েছে প্রার্থীদের মধ্যে আয়ের বৈষম্য। বাংলাদেশে এ বারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্দল-সহ মোট প্রার্থী ১,৯৪৫ জন। এঁদের মধ্যে ১৪ জন দু’টি করে এবং এক জন তিনটি আসনে প্রার্থী হয়েছেন। ‘সুজন’-এর রিপোর্ট জানাচ্ছে, ১,৯৪৫ জন প্রার্থীর মোট বার্ষিক আয় ১,১১৪ কোটি টাকা। মোট সম্পদের মূল্য ১৩ হাজার ৬২০ কোটি টাকা।

ওই রিপোর্ট জানাচ্ছে, বাংলাদেশে এ বারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রায় ৫৯ শতাংশের পেশা ব্যবসা। আওয়ামী লীগের ২৬৫ প্রার্থীর মধ্যে ১৭০ জন (৬৪ শতাংশের বেশি) পেশায় ব্যবসায়ী। জাতীয় পার্টির ২৬২ প্রার্থীর মধ্যে ১৭৩ জন (৬৬ শতাংশ) ব্যবসায়ী। ৪৩৩ জন নির্দল প্রার্থীর মধ্যে ব্যবসায়ী ৩০২ জন (প্রায় ৭০ শতাংশ)। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এ বার ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। পাঁচ বছর আগেকার ওই ভোটে ব্যবসায়ী প্রার্থী ছিলেন প্রায় ৫২ শতাংশ।

You might also like!