Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

দক্ষিণ কোরিয়া ও আমেরিকাকে পাল্টা চ্যালেঞ্জ, পুনরায় ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

South Koria attack
South Koria attack

 

সিওল, ৬ অক্টোবর : দক্ষিণ কোরিয়া ও আমেরিকাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রের পাল্টা ক্ষেপণাস্ত্র! দক্ষিণ কোরিয়া ও আমেরিকার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ‘বদলা’ নিল উত্তর কোরিয়া। বৃহস্পতিবার আবার দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার সেনার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে তারা দু’টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ওই দু’টি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সামসোক এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছে। জাপান সাগর বরাবর ক্ষেপণাস্ত্র দু’টি ছোড়া হয় বলে জানানো হয়েছে।

গত মঙ্গলবার জাপানের ভূখণ্ডের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিম জং উনের দেশ। যা গিয়ে পড়ে প্রশান্ত মহাসাগরে। যদিও এতে কেউ হতাহত হননি। উত্তর কোরিয়ার এই আচরণের নিন্দায় সরব হয় দক্ষিণ কোরিয়া, আমেরিকাও। নিন্দা জানায় রাষ্ট্রপুঞ্জও। উত্তর কোরিয়াকে সতর্ক করতে বুধবার পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। এরপর বৃহস্পতিবার পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া।


You might also like!