Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

warplanes were broken : মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা, ভেঙে টুকরো দুটি যুদ্ধবিমান, হত ৬

A collision in mid-air, two warplanes were broken
A collision in mid-air, two warplanes were broken

 

ওয়াশিংটন, ১৩ নভেম্বর  : এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল দুই বিমান। ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ছয়জনের। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে আমেরিকার ডালাস শহরে। জানা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোয়িং যুদ্ধবিমানগুলির একটি এয়ার শো চলছিল। সেই সময়ই মাঝ আকাশে বোয়িং বি ১৭ বম্বার এবং বেল পি ৬৩ কিংকোব্রার মুখোমুখি ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই দু'টি বিমান ভেঙে পড়ে। আগুন লেগে যায় বিমানগুলিতে। দু'টি বিমান মিলিয়ে ছয়জন ছিলেন। তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।

গোটা ঘটনা নিয়ে ডালাস শহরের মেয়র এরিক জনসন বলেন, “আপনারা অনেকেই দেখেছেন, এয়ার শো চলাকালীন আজ আমাদের শহরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনা সম্পর্কে এখনও পর্যন্ত সঠিকভাবে অনেক তথ্যই জানা যায়নি। ডালাস পুলিশ ডিপার্টমেন্ট ও দমকল বাহিনীর সহযোগিতায় ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড গোটা ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে।”

উল্লেখ্য, বি ১৭ বোয়িং সংস্থার তৈরি একটি বোমারু বিমান। এতে ৪টে ইঞ্জিন রয়েছে। ১৯৩৫-এ প্রথমবার উড়েছিল এই বিমান। ১৯৩৮ থেকে মার্কিন বিমান বাহিনীতে কাজ শুরু করে এই বোমারু বিমানটি। ১৯৬৮-তে এই বিমানগুলিকে বাতিল করে দেয় আমেরিকা। তবে এই সিরিজের বিমান দিয়েই জাপানের হিরোসিমা এবং নাগাসাকি শহরে পরমানু বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা।


You might also like!