Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

মিসৌরির হাইস্কুলে বন্দুকবাজের গুলিতে মৃত্যু দু'জনের; আহত ৭, নিকেশ আততায়ী

gunman opened fire at a high school
gunman opened fire at a high school

 

মিসৌরি, ২৫ অক্টোবর : আমেরিকার মিসৌরির সেন্ট লুইসের একটি হাইস্কুলে ১৯ বছর বয়সী বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছে দু'জনের এবং সাতজন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী গুলি করে নিকেশ করেছে ওই আততায়ীকে। সোমবার (আমেরিকার সময় সকাল ৯টায়) বন্দুকধারী সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাইস্কুলে প্রবেশ করে। স্কুল ভবনের দরজা তালাবদ্ধ থাকার পর কীভাবে প্রবেশ করেছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

সেন্ট লুইস পাবলিক স্কুল জানিয়েছে, পুলিশ বন্দুকধারীকে “দ্রুত থামিয়েছে”। সন্দেহভাজন একজন ১৯ বছর বয়সী প্রাক্তন ছাত্র। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে আততায়ীর মৃত্যু হয়েছে। একটি কিশোরীকে স্কুলের ভিতরে মৃত ঘোষণা করা হয়েছে, একজন মহিলা হাসপাতালে মারা গিয়েছেন। আহত হয়েছেন সাতজন, তাঁদের মধ্যে তিনজন মেয়ে এবং চারজন ছেলে।

শহরের পুলিশ কমিশনার মাইকেল স্যাকের মতে, অফিসাররা যখন এসেছিলেন এবং আক্রমণকারীর কাছে “লং রেঞ্জের বন্দুক” ছিল। তখন ছাত্ররা স্কুল থেকে পালিয়ে যাচ্ছিল।


You might also like!