Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Afghanistan earthquake: আফগানিস্তানে ৬.৩ মাত্রার তীব্র ভূমিকম্প, মৃত ৯; কাঁপল ভারতও

Afghanistan earthquake
Afghanistan earthquake

 

কাবুল ও নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর: আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারালেন অন্তত ২০ জন। আহত হয়েছেন কমপক্ষে ১১৫ জন। রবিবার মধ্যরাত ১২.৪৭ মিনিটে জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৬।


এর পর ভূমিকম্প পরবর্তী কম্পনে বেশ কয়েক বার কেঁপে ওঠে আফগানিস্তান। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫। এর ফলে পাকিস্তানের বেশ কিছু এলাকা, ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানের জালালাবাদের কাছে নানগরহর প্রদেশে ভূমি থেকে আট কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস।

রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। ভারতে তখন রাত পৌনে ১টা। নানগরহরের জনস্বাস্থ্য দফতরের মুখপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে ২০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্তত ১১৫। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভূমিকম্পের তীব্রতার বাড়ির ছাদ ভেঙে অনেকের মৃত্যু হয়েছে।

You might also like!