Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Indian Passengers : ৩০০ ভারতীয় সহ আটক বিমানকে অবশেষে মুক্তি দিল ফ্রান্স !

300 Indians with the arrested plane France finally released
300 Indians with the arrested plane France finally released

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৩০০ ভারতীয় সহ আটক বিমানকে অবশেষে মুক্তি দিল ফ্রান্স । মানব পাচার সন্দেহে বিমানটিকে আটক করা হয়েছিল বলে খবর । অবশেষে জানা গেল, রবিবার ফ্রান্সের আদালত বিমানটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে । তবে, বিমানটি ভারতে ফিরছে কি না, তা জানা যায়নি ।

স্থানীয় প্রশাসনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে,ওই বিমানে সকল যাত্রীদের দু’দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । তার পরেই সেটিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিমান মুক্তির সব প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে । সূত্রের খবর, বিমানটি ভারতের উদ্দেশে রওনা হবে । তবে, ভারতের তরফে কিছু জানানো হয়নি ।

উল্লেখ্য, বিমানটি রোমানিয়ার বিমান পরিবহণ সংস্থা লিজেন্স এয়ারলাইন্সের । ভ্যাট্রি বিমানবন্দরে সেটিকে ল্যান্ড করানো হয় । AFP-র দাবি যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিকে নামানো হলেও ওই বিমানে করে মানব পাচার করা হচ্ছিল। একটি অজ্ঞাতপরিচয় সূত্রে পুলিশের কাছে খবর পৌঁছয়। আটক বিমানের যাত্রীদের জন্য সেখানে শৌচালয়, খাবার, গরম পানীয়ের ব্যবস্থা করা হয়।


You might also like!