Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

2 weeks ago

Nepal Flash Flood: নেপাল বিপর্যয়ের পর চিন সীমান্তে স্ত্রী? শর্মিষ্ঠার খোঁজে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ শুভ্রাংশু

Subhrangshu Roy seeks help from CM Suvendu Adhikari
Subhrangshu Roy seeks help from CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নেপালে হড়পা বান ও হিমবাহ হ্রদ গলে জোড়া বিপর্যয়ের পর কেটে গিয়েছে ২০ দিন। এখনও কোনও খোঁজ মেলেনি বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠার। তাঁকে ঘিরে নানা জল্পনা চললেও এখনও পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য মেলেনি। শর্মিষ্ঠা নিখোঁজ হওয়ার পর হালিশহরের বাড়িতে নেমে এসেছে কার্যত শূন্যতা। একাদশ শ্রেণির মেয়ে ছোট ভাইকে মায়ের মতো আগলে রাখছে। তবে স্ত্রীর খোঁজ পাওয়ার আশা এখনও ছাড়েননি শুভ্রাংশু। তাঁর দৃঢ় বিশ্বাস, বিপর্যয়ের আগেই শর্মিষ্ঠা নিরাপদে চিন সীমান্তে পৌঁছে গিয়েছিলেন এবং বর্তমানে তিনি সুরক্ষিত রয়েছেন। এবার স্ত্রীর সন্ধান পেতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হতে চলেছেন শুভ্রাংশু রায়। নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ হওয়া পরিবারের সদস্যদেরও নবান্নে ডেকে পাঠানো হয়েছে। বুধবার তাঁদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। শুভ্রাংশুর আশা, এই বৈঠক থেকেই হয়তো স্ত্রীর বিষয়ে কোনও আশার খবর মিলতে পারে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীই হয়তো শর্মিষ্ঠার সঠিক সন্ধান দিতে পারবেন। 

কৈলাস, মানস সরোবর দর্শনে একটি টুর সংস্থার সঙ্গে বেরিয়েছিলেন শর্মিষ্ঠা ভৌমিক। বাড়িতে দুই ছেলেমেয়েকে রেখে একাই গিয়েছিলেন। গত ২৫ আগস্ট রাতে তাঁর সঙ্গে শুভ্রাংশু ও তাঁর পরিবারের ভিডিও কলে কথাবার্তা হয়। শর্মিষ্ঠা জানান, ভিসা হাতে এসেছে, পরদিনই তাঁরা চিন সীমান্তের দিকে অর্থাৎ মানস সরোবরের পথে রওনা দেবেন। ঠিক তার পরেরদিন, ২৬ আগস্ট বিধ্বংসী বিপর্যয়ের সাক্ষী হয় নেপাল। প্রায় দেড় হাজার মানুষের প্রাণ গিয়েছে তাতে। নিখোঁজ এখনও বহু। সেই তালিকায় পশ্চিমবঙ্গের এখনও ৩২ থেকে ৩৭টি পরিবারের সদস্য নিখোঁজ। এখনও তাঁদের খোঁজ মেলেনি। আদৌ তাঁরা বেঁচে আছেন কিনা, তাও ঠিক নেই। যদিও শুভ্রাংশু রায় বারবারই নিজের ফেসবুক পোস্টে আশাপ্রকাশ করছেন, তাঁর স্ত্রী-সহ বাকিরা সুরক্ষিত রয়েছেন। তাঁর যুক্তি, বিপর্যয়ের আগেই শর্মিষ্ঠা ও তাঁর সঙ্গে থাকা পর্যটকরা চিন সীমান্তের সুরক্ষিত এলাকায় পৌঁছে গিয়েছিলেন। 

মঙ্গলবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে শুভ্রাংশু জানান, ‘‘আমি নিজের আশার কথা বলেছি মাত্র। শর্মিষ্ঠারা যে চিন সীমান্তের দিকে চলে গিয়েছে, তেমন একটি সূত্র চিনের এক সংস্থার কাছে পাওয়া গিয়েছে। আমার ফেসবুক পোস্টে তা শেয়ার করেছি। তাই আমার ধারণা, ওই চিন সীমান্তেই কিছু লুকিয়ে রয়েছে। এটা তো দুই রাষ্ট্রের সরকারি স্তরে সমন্বয় হওয়ার কথা, আমরা তো কিছু বলতে পারব না। সরকারের কাছে আমার আবেদন, এ বিষয়ে খোঁজ নিয়ে জানান আমাদের প্রতিটি পরিবারকে। আমি শুধু নিজের স্ত্রীর জন্য বলছি না। যে ৩২ বা ৩৭ টি পরিবারের সদস্যরা নিখোঁজ, তাঁদের সবার উদ্বেগের অবসান ঘটাতে বলছি কথাটা। যে পোর্টালটি চালু হয়েছে, তাতে ফিরে আসা এবং নিখোঁজ পর্যটকদের ছবি-সহ নাম প্রকাশিত হোক। তাহলে সকলের সব বুঝতে সুবিধা হবে।”

এরপরই শুভ্রাংশু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যথেষ্ট চেষ্টা করছেন। বুধবার আমাদের ডেকে পাঠিয়েছেন নবান্নে। এই বিষয়টা নিয়ে কথা বলবেন। নিখোঁজ পরিবারগুলির ২ জন করে সদস্য যাবেন। আমি ও আমার মেয়ে যাব।” স্ত্রীকে ফিরে পেতে শুভ্রাংশুর মরিয়া চেষ্টা আর অনন্ত আশার সুফল কবে মিলবে? সেই উত্তর এখনও অজানা।   

You might also like!